1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 12:38 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পাপুলের আসনে আওয়ামী লীগের প্রার্থী নয়ন

  • প্রকাশিত : শনিবার, মার্চ ১৩, ২০২১
  • 469 বার পঠিত

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

শনিবার গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে মনোনয়ন দেওয়া হয়।বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ব্যাপারে এমপি প্রার্থী নয়ন জানান, মানুষের দোয়া ও আন্তরিক ভালোবাসায় প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমাকে নৌকা প্রতীক দেওয়ায় প্রধানমন্ত্রীসহ আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তপসিল গত ৩ মার্চ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত তপসিল অনুযায়ী, আগামী ১৯ মার্চ মনোনয়ন বাছাই ও ২৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park