1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 1:46 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

গণপরিবহন চলাচলে নতুন নির্দেশনা, বাড়তে পারে ভাড়া

  • প্রকাশিত : সোমবার, মার্চ ২৯, ২০২১
  • 336 বার পঠিত

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গণপরিবহন চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা বলা হয়েছে- গণপরিবহনের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে। প্রয়োজনে যান চলাচল বন্ধ করতে হবে।

এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, অর্ধেক যাত্রী বহন করতে হলে গত বছরের মতো নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়াতে হবে।

দেশে দিনদিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আজ (২৯ মার্চ) নতুন করে ৫ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত ৭ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু। এ অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গণপরিবহন চলাচলে বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park