1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 2:01 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অবশেষে চালু হলো ফেসবুক

  • প্রকাশিত : সোমবার, মার্চ ২৯, ২০২১
  • 348 বার পঠিত

বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে সেবা বিপর্যয়ের পর সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তা পুনরায় চালু হয়েছে। এর আগে শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকলে ৫ টা থেকে ফেসবুক সেবা বন্ধ ছিল।

ফেসবুকের সেবা বিপর্যয়ের কারণে ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা।

ফেসবুক বন্ধ রাখার বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরকে কেন্দ্র করে চলমান বিরোধিতার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ মার্চ) থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ডাউন করে রাখা হয়েছে।

এদিকে ফেসবুক বিঘ্নতা নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ফেসবুক কি বিবৃতি দিলো, এ নিয়ে আমরা কোনো মাথা ঘামাচ্ছি না, তারা আমাদের আদালতের রায়ই মানেনি। আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবে।

বাংলাদেশে কখন থেকে ফেসবুক ব্যবহার স্বাভাবিক হবে ইত্তেফাক অনলাইনের পক্ষ থেকে এমন প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মনে করবে তখনই ফেসবুক খুলে দেওয়া হবে। তারা নিঃসন্দেহে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এটা নিয়ন্ত্রণ করছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park