1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 23, 2026, 4:01 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

মসজিদে ইফতার নিষিদ্ধ করলো আমিরাত

  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ৩০, ২০২১
  • 709 বার পঠিত

আর কয়েকদিন পর থেকেই বিশ্বব্যাপী শুরু হবে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। গত বছরের ন্যায় এবারও মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই মুসল্লিদের ইবাদাত-বন্দেগি করতে হবে। সেই উপলক্ষে সংশ্লিষ্ট নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। যেখানে মসজিদে ইফতার করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

হঠাৎ করেই বাড়তে থাকা কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সেখানে বেশ কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। তবে এ বছর মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতের সহিত তারাবির নামাজ আদায় করতে পারবেন। অবশ্য তা কেবল পুরুষদের ক্ষেত্রে। নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে। এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

যে নির্দেশনা জারি করা হয়েছে সেগুলো হলো

=) পুরুষরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে মহিলাদের জন্য মসজিদ বন্ধ থাকবে। প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

=) হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।

=) বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

=) মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।

=) ইফতারের তাঁবু নিষিদ্ধ থাকবে।

=) ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।

=) বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারী দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘন্টা সময়ের মধ্যে শেষ হতে হবে।

=) পবিত্র কুরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park