1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 21, 2026, 4:55 pm
সংবাদ শিরোনাম :

ফের হোয়াইট হাউসের কর্মীকে কামড়াল বাইডেনের কুকুর

  • প্রকাশিত : Wednesday, March 31, 2021
  • 448 বার পঠিত

ফের হোয়াইট হাউসের এক কর্মীকে কামড় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর মেজর। ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মাইকেল লা রোসা বলেছেন, মেজর নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। সে হাঁটতে গিয়ে একজনকে কামড়ে দিয়েছে। বুধবার (৩১ মার্চ) এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যক্তিকে কুকুরটি কামড় দিয়েছে তাকে হোয়াইট হাউসের চিকিৎসা ইউনিট সেবা দিয়েছে। চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে এক নিরাপত্তা কর্মীকে কামড়ানোর পর মেজরকে প্রশিক্ষণের জন্য ডেলাওয়্যারে পাঠানো হয়েছিল, সেখান থেকে ফেরার দুই দিনের মধ্যে কুকুরটি ফের একই কাণ্ড ঘটিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গী ‘মেজর’ নামের এই কুকুরটি। নভেম্বরে নির্বাচনে জয়ের পর এই কুকুরকে নিয়ে পায়চারি করতে বেরিয়ে পড়ে গিয়ে আহতও হয়েছিলেন তিনি। বাইডেনের দুটি জার্মান শেফার্ডের মধ্যে ছোটটির নাম ‘মেজর’। মেজর ও চ্যাম্প হোয়াইট হাউসে অবস্থানকারী প্রথম উদ্ধারকারী কুকুর।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park