1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 2:56 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আমার ওপর যেন আল্লাহর গজব পড়ে, যেন ধ্বংস হয়ে যাই: মামুনুল হক

  • প্রকাশিত : রবিবার, এপ্রিল ৪, ২০২১
  • 399 বার পঠিত

গত দুই দিন ধরে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার সঙ্গে থাকা এক নারীকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও শুরু থেকেই মামুনুল হক দাবি করেছেন ওই নারী তার স্ত্রী।

বিষয়টি নিয়ে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হওয়ার পর রবিবার (৪ এপ্রিল) জাতীয় সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এদের চরিত্রটা কী তা বলতে চাই না। গতকালই আপনারা দেখেছেন। ধর্ম ও পবিত্রতার কথা বলে অপবিত্র কাজ করে ধরা পড়ে এরা।’

সংসদে প্রধানমন্ত্রী এমন কথা বলার পরপরই ফেসবুক লাইভে আসেন মামুনুল হক। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কথার প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে ভুল তথ্যের ওপর ভিত্তি করে যেভাবে আমার চরিত্রের ওপর কালিমা লেপনের চেষ্টা করেছেন, তাতে আমি অত্যন্ত মর্মাহত। আমি মনে করছি, তিনি আমার সম্পর্কে পুরোপুরি না জেনে, অসত্য তথ্যের ওপর ভিত্তি করে এসব মন্তব্য করেছেন।’

আরও পড়ুনঃ  দ্বিতীয় বিয়ে করার ব্যাখ্যা দিলেন মামুনুল হক

মামুনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী কিংবা সরকারের কয়েকজন মন্ত্রী এবং একাধিক ব্যক্তি আমার চরিত্র নিয়ে এসব কথা বলেছেন। আমি স্পষ্ট ভাষায় বলছি, গতকাল (শনিবার) আমার সঙ্গে আমার স্ত্রী ছিল। শরিয়ত সম্মত উপায়ে সে আমার বৈধ স্ত্রী। তার সম্পর্কে আমি যে তথ্য দিয়েছি তা সত্য। আমার এই কথা যদি ভুল হয়ে থাকে বা আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আমার ওপর যেন আল্লাহর গজব পড়ে, আমি যেন ধ্বংস হয়ে যাই। আর যারা আমার ও আমার স্ত্রী সম্পর্কে গুজব ছড়াচ্ছেন, আমার চরিত্র নিয়ে মনগড়া কথা বলছেন, তারা যদি মিথ্যা বলে থাকেন তাহলে তাদের ওপর যেন আল্লাহর গজব নাজিল হয়। তারা মিথ্যাবাদী হয়ে থাকলে তাদের বংশ যেন নিরবংশ হয়ে যায়।’

এসময় তিনবার আল্লাহর কাছে মিথ্যাবাদীদের ওপর গজব নাজিল করার ফরিয়াদ জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বললাম, আমার সম্পর্কে যারা মিথ্যা ছড়াচ্ছে, তাদের ওপর তুমি গজব নাজিল কর।’

পরে তিনি বলেন, আমি যদি মিথ্যা বলে থাকি আমার ওপর গজব নাজিল হবে। আর যারা আমার সম্পর্কে এইসব ছড়াচ্ছে তারাও এমন ঘোষণা দিক। যদি তাদের সৎ সাহস থাকে, তাহলে তারাও প্রকাশ্যে এমন কথা বলুক।’

 

 

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park