1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 26, 2026, 6:44 am
সংবাদ শিরোনাম :

ফের নড়বড়ে নব্বইয়ে কাটা পড়লেন তামিম

  • প্রকাশিত : Saturday, May 1, 2021
  • 677 বার পঠিত

টানা দুই টেস্টে নব্বইয়ের ঘরে আউট হলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এই নিয়ে লঙ্কানদের বিপক্ষে টেস্টে সাতটি ফিফটি করলেও সেঞ্চুরির আক্ষেপ ঘোচাতে পারলেন না তিনি। শেষ পর্যন্ত ঠিক ১৫০ বল খেলে ৯২ রানে প্যাভিলিয়নে ফিরতে হলো তামিমকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ১৮৮ রান। উইকেটে ৩৬ রানে অপরাজিত আছেন অধিনায়ক মুমিনুল এবং মুসফিক ২৫ রানে। বাংলাদেশ এখনো ৩০৫ রানে পিছিয়ে

এই সিরিজেরই প্রথম টেস্টে ৯০ রানে কাটা পড়েছিলেন তামিম। এবারেও সেই আক্ষেপ রয়ে গেল। আজ ওয়ানডে গতিতে নিজের ইনিংস শুরু করেন তামিম। মাত্র ৫৭ বলে ৫০ রানের সীমা ছুঁয়ে ফেলেন তিনি। তবে এরপর সাইফ ও শান্ত পরপর দুই ওভারে ফিরে গেলে লঙ্কান ঘূর্ণি সামলে ধীরে-সুস্থে খেলতে থাকেন তামিম।

আরও পড়ুন:

মে দিবসের তাৎপর্য কী!


ভালো শুরুর পর সময়ের সঙ্গে সঙ্গে লঙ্কান স্পিনারদের বিষে নীল হচ্ছে বাংলাদেশ। মধ্যাহ্নবিরতির ঠিক আগের দুই ওভারে দুই উইকেট হারিয়ে দুরুদুরু বুকেই ড্রেসিংরুমে ফিরেছে টাইগাররা। বিরতির আগে শেষ ওভারের শেষ বলে রমেশ মেন্ডিসের ঘূর্ণি বুঝতে না পেরে স্লিপে ক্যাচ দিয়েছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। রানের খাতাই খুলতে পারেননি তিনি। শান্ত ফেরার আগের ওভারে ব্যক্তিগত ২৫ রানে একইভাবে আউট হয়েছেন ওপেনার সাইফ হাসান, বোলার ছিলেন প্রাভিন। ৯৯ রানে দুই উইকেট হারিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ।

এর আগে, টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় বলেই রমেশ মেন্ডিসকে ক্যাচে পরিণত করেন পেসার তাসকিন আহমেদ। এই উইকেট পতনের সঙ্গে সঙ্গেই দলীয় ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চার উইকেট নিয়ে টাইগারদের সফলতম বোলার তাসকিনই। লঙ্কানদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৪০ রান করেছেন থিরিমান্নে, এছাড়া সেঞ্চুরি পেয়েছেন করুণারত্নেও। এবার পাহাড়সমান রানের চ্যালেঞ্জ সামনে রেখে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park