1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 5:31 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

খালেদা জিয়াকে বিদেশে নিতে আদালতের অনুমতি লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, মে ৪, ২০২১
  • 348 বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার কোনও আবেদন করেনি।

সরকারের কাছে আবেদন করা হলে সরকার কি পদক্ষেপ নেবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আদালতের বিষয়। খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আরও কিছু পেতে হলে তাকে আদালতের মাধ্যমে আসতে হবে।

খালেদা জিয়া আদেশ বলে জেল থেকে বের হয়েছিলেন, সে অনুযায়ী তার বিদেশে যাওয়ার সুযোগই নেই। কারণ যে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিলো সরকার সেখানে শর্তই হলো খালেদা জিয়া বিদেশে যেতে বা বিদেশি চিকিৎসা নিতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park