1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 2:03 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিশ্ব আর্চারিতে রানার্সআপ বাংলাদেশ, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

  • প্রকাশিত : রবিবার, মে ২৩, ২০২১
  • 523 বার পঠিত

আর্চারি ওয়ার্ল্ড কাপ-২০২১ স্টেজ-২ এ রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ফলে রূপা জিতেছে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

আর্চারি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এ সাফল্যে দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

আজ রবিবার ( ২৩ মে) সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে সিলভার মেডেল অর্জন করেছে বাংলাদেশ আরচ্যারী দল। ইতোপূর্বে সেমিফাইনালে তারা ৫-৩ সেটে কানাডাকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেন তারা।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আর্চারি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আর্চার দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি বাংলাদেশ আর্চারি দল বিশেষ করে রোমান সানা ও দিয়া সিদ্দিকীকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, সেদিন বেশি দূরে নয় যেদিন আর্চারিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হবে এবং বিশ্ব অলিম্পিকে আমাদের আর্চাররা সোনা জিতবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আর্চারির উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। খেলোয়াড়দের দেশে বিদেশে প্রশিক্ষণ প্রদান, সার্বক্ষণিক বিদেশী কোচের ব্যবস্থাসহ আমার পিতার নামে টঙ্গীস্হ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামকে আর্চারির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আর্চারীর উন্নয়নে করণীয় সবকিছুই করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park