1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 9:18 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সৌদিগামীদের ব্যাংক হিসাবে জমা হবে ভর্তুকির ২৫ হাজার টাকা

  • প্রকাশিত : রবিবার, জুন ৬, ২০২১
  • 408 বার পঠিত

সৌদি আরবগামী বাংলাদেশি প্রবাসী কর্মীদের হোটেলে কোয়ারেন্টিন খরচের জন্য ২৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অর্থ কর্মী বা তাদের নির্বাচিত প্রতিনিধিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

রবিবার ( ৬ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ মে থেকে যেসব সৌদি প্রবাসী বাংলাদেশি নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিইনে ছিলেন এবং যারা আগামী ৩০ জুনের মধ্যে সৌদি আরবে যাবেন তাদেরকে মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্মী প্রতি ২৫ হাজার টাকা করে ভর্তুকি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd হতে আবেদনপত্র ডাউনলোড করে কিংবা দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে সংগ্রহ করে তা পূরণ করে সোমবার ( ৭ জুন) হতে ফ্লাইটের দিন বহির্গমনের পূর্বে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা প্রদান করার জন্য বলা হয়েছে। এছাড়া যেসব কর্মী ইতিমধ্যে সৌদি আরব গিয়ে নিজ খরচে কোয়ারেন্টিনে ছিলেন বা আছেন তাদেরও একই নিয়মে আবেদনপত্র পূরণ করে ৩০ জুনের মধ্যে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে ডাক মারফত জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র দিতে হবে সেগুলো হলো- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি, ভিসা, টিকেট ও হোটেল বুকিংয়ের ডকুমেন্টের ফটোকপি।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গত ২০ মে থেকে ভ্রমণে নতুন বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলো থেকে সৌদি আরবে প্রবেশের পর বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং সৌদিগামী সবার বাধ্যতামূলক মেডিকেল ইন্স্যুরেন্স থাকতে হবে, যাতে করোনা আক্রান্ত হলে চিকিত্সা খরচ বীমার মাধ্যমে বহন করা যায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park