1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 5:40 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

রামেকে করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু, লকডাউন চলছে রাজশাহীতে

  • প্রকাশিত : শনিবার, জুন ১২, ২০২১
  • 555 বার পঠিত

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় কঠোর লকডাউন চলছে। শুক্রবার বিকাল ৫টা থেকে নগরীতে পুলিশ ও র‌্যাব যে কড়াকড়ি আরোপ করেছিল শনিবার ভোরেও কড়াকড়ি অব্যাহত ছিল। এ কারণে সকালে নগরীর কাঁচাবাজারে তেমন ভিড় নেই। নগরীর বিভিন্ন বাজারেও মানুষের উপস্থিতি কম। কঠোর লকডাউনের ফলে নগরীরে যানবাহনের জটও কমে গেছে।

এদিকে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মাত্র ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ১ জন করোনা পজেটিভ (চাঁপাইনবাবগঞ্জ) ছিলেন, বাকি ৩ জনের (রাজশাহী) করোনার উপসর্গ ছিল। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল থেকে পর্যন্ত ২৪ ঘন্টায় তারা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ একদিনে ১০ মৃত্যু কমেছে। এর আগে গত ৪ জুন সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮৯ জন। এর মধ্যে আইসিউতে ১৮ জন। রাজশাহীর ১২২, চাঁপাইয়ের ১২০, নওগাঁ ২৪, নাটোর ১৪, পাবনা ৫, কুষ্টিয়া ১ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন আরও ২৫ জন। এর মধ্যে রাজশাহীর ১৪, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোর ২, পাবনা ১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩৩ জন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের উপ-পরিচালক জানান, গত ১ জুন থেকে ১২ জুন সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১১১ জন। এর মধ্যে ৬৪ জনের করোনা পজেটিভ এবং বাকিদের উপসর্গ ছিল। মৃতের সংখ্যা ১ জুন-৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন ও ১২ জুন ৪ জন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park