1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 5:41 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে যাত্রীবাহী বাস : মানছেনা নিষেধাজ্ঞা

  • প্রকাশিত : শুক্রবার, জুলাই ২৩, ২০২১
  • 555 বার পঠিত

শুক্রবার (২৩ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্নস্থানে ঢাকামুখী যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়। তবে মহাসড়কে মালবাহী ট্রাক ও কিছু সংখ্যক বাস ছাড়া তেমন কোন পরিবহন মহাসড়কে চলাচল করছে না।

এর আগে করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ জুন পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়ে বাসগুলো মহাসড়কে চলাচল করছে। এদিকে ঈদের পরেরদিন যাত্রী আনতে ঢাকা থেকে খালি বাস নিয়ে শত শত বাস উত্তর ও পশ্চিমাঞ্চলে গিয়েছিল।

মহাসড়কে চলাচলকারী চালকরা জানান, যাত্রী আনতে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় খালি বাস নিয়ে যাত্রী আনতে গিয়েছিলাম। শুক্রবার সকালে যাত্রী পেয়েই রওনা হয়েছি ঢাকায়। তবে মহাসড়কের কোথাও পুলিশি বাধার মুখে পড়তে হয়নি।

এবিষয়ে বঙ্গবন্ধু সেতুতে দায়িত্বরত পুলিশ সদস্যরা মহাসড়কে বাস চলাচল নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এসময় তারা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া কোন বক্তব্য দেয়া সম্ভব নয়।

এবিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ও মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাতের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা কল রিসিভ করেননি।

নিষেধাজ্ঞার পরও টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকাল থেকেই যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে বাসের সংখ্যা স্বাভাবিক দিনের চেয়ে ছিল কম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park