1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 28, 2026, 9:13 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইমরান খানের দলের বিজয় আজাদ কাশ্মির নির্বাচনে

  • প্রকাশিত : Monday, July 26, 2021
  • 479 বার পঠিত

ইমরান খানের দলের বিজয় আজাদ কাশ্মির নির্বাচনে। পাকিস্তান অধ্যুষিত কাশ্মির বা আজাদ কাশ্মিরে (পিওকে) গতকাল রবিবার (২৫ জুলাই) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ সোমবার এ ফলাফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তানের রাজনীতিতে মেরুকরণ প্রধান জাতীয় দলগুলোকে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে নির্বাচনের দিকে মনোনিবেশ করার জন্য চাপ দিচ্ছে।

এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার আবদুল রশিদ সুলেহরিয়া বলেন, পিওকে নির্বাচনে ৪৫ আসনের মধ্যে ইমরান খানের পিটিআই জয় পেয়েছে ২৫টিতে। এছাড়া পাকিস্তান পিপলস পার্টি ১১ আসন ও পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) পেয়েছে ৬ আসন।

পিওকে বর্তমান প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দারের দল দুটি আসনে লড়াই করে একটিতে জয় পেয়েছে। দুটি স্থানীয় দল জিতেছে একটি করে আসন।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইমরান খান। এমনকি নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও সমালোচনা শুনতে হয়েছে তাকে। বিশেষ করে বেকারত্ব ও দুর্নীতি নিয়ে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park