1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 10:28 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পিএসজির জার্সিতে অভিষেক হয়ে গেল মেসির

  • প্রকাশিত : সোমবার, আগস্ট ৩০, ২০২১
  • 478 বার পঠিত

অবশেষে পিএসজির জার্সিতে অভিষেক হয়ে গেল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। গতকাল রবিবার রাতে তিনি বন্ধু নেইমারের বদলি হিসেবে ৬৬তম মিনিটে মাঠে নামেন। তার অভিষেকের রাতে পিএসজি ২-০ গোলে হারিয়েছে রেমিসকে। দুটি গোলই করেছেন তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে। দেড় মাস পর ম্যাচ খেলতে নামায় স্বাভাবিকভাবে চেনা রূপেও দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে। পিএসজি কোচের কথাতেও পাওয়া গেল তার প্রতিফলন।

অভিষেক ম্যাচে আহামরি কিছু করতে পারেননি মেসি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো বলেছেন, ‘সে এখনও তার সেরা ফর্ম থেকে অনেক দূরে আছে। তবে সে অনুশীলনে ভালো করছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সে পুরোপুরি ফিট হয়ে যাবে।তার কাছ থেকে সেরাটা পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আমি খুব খুশি যে তার অভিষেক হয়েছে। এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

গত ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালের পর এই প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। চলতি মাসেই তিনি বার্সেলোনা থেকে নাটকীয়ভাবে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিবদ্ধ হন। পচেত্তিনো আরো বলেন, ‘সে ভালো করেছে। বলে প্রথম স্পর্শ থেকেই সে সতীর্থদের মানসিক প্রশান্তি এনে দিয়েছে। অভিষেকে জয় পাওয়াটা তার জন্য ভালো হয়েছে। তার নামে দর্শকদের চিৎকার শুনে ভালো লেগেছে, আর সেটা শুধু আমাদের সমর্থকরাই নয়। বিষয়টা এমন কিছু যা লিও অর্জন করেছে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park