1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 5:40 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পাকিস্তানের জন্য আফগানিস্তানে শান্তি গুরুত্বপূর্ণ

  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ১৭, ২০২১
  • 583 বার পঠিত

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শুক্রবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রপ্রধানদের ২০তম সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডন অনলাইন।

আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ‘তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো অবশ্যই তাদের রক্ষা করতে হবে। পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার, যেখানে সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। আর তা আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সব আফগান নাগরিকদের অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যেন যুদ্ধবিধ্বস্ত দেশটি আবারও সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত না হয়।’

তিনি আরও বলেন, ‘আফগান যুদ্ধের ফলে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে পাকিস্তানকে। তাই সেখানে শান্তি ও স্থিতিশীলতা ইসলামাবাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একটি স্থিতিশীল, সার্বভৌম এবং সমৃদ্ধ আফগানিস্তানের জন্য সমর্থন অব্যাহত রাখবো।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‌‌‘আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের চলে যাওয়া এবং তালেবানের ক্ষমতা গ্রহণ সেখানে নতুন বাস্তবতা তৈরি করেছে। যা রক্তপাত, গৃহযুদ্ধ ও শরণার্থীর ঢল ছাড়াই হয়েছে। এটা সবার জন্য স্বস্তিদায়ক ব্যাপার হওয়া উচিত।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park