1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 6:07 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অনেক কষ্টে নতুন অ্যাকশন শিখেছি : নারাইন

  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ২৪, ২০২১
  • 442 বার পঠিত

ক্যারিবীয় স্পিন তারকা সুনিল নারাইনের সৌজন্যে নাইট রাইডার্স একাদশে সুযোগ হচ্ছে না সাকিব আল হাসানের। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের দ্বিতীয় পর্বে ভালোই পারফর্ম করছেন নারাইন। তার বোলিং অ্যাকশন বারবার প্রশ্নবিদ্ধ হওয়ায় সেটা বদলাতে হয়েছে। অনেক কাজ করার পর নতুন অ্যাকশনে তিনি মানিয়ে নিতে পেরেছেন।

সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১২ উইকেট নেন নারাইন। গত এপ্রিলে আইপিএল শুরুর সময় কলকাতার একাদশে প্রথম তিন ম্যাচ সুযোগ পাননি। পরে সাকিবের জায়গায় সুযোগ পেয়েছিলেন। চলতি মাসে পুনরায় আইপিএল শুরুর পর প্রথম ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য। গতকাল দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ১ উইকেট।

ম্যাচের পর নারাইন বলেন, ‘দ্য হান্ড্রেড ও সিপিএলে অনেকগুলো ম্যাচ খেলে এই টুর্নামেন্টে এসেছি। নতুন অ্যাকশনে মানিয়ে নিতে অনেকটা সময় লেগেছে। অনেক কাজ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। সময়ের সঙ্গে উন্নতি হচ্ছে। ছন্দ পাচ্ছি। এখন স্রেফ এই সেরা অ্যাকশনটা ধরে রাখতে চাই। এই ধরনের পিচে রোহিত শর্মার উইকেট পাওয়াটা ছিল দারুণ।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park