1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 6:25 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভারতীয় সিমকার্ডসহ ৩১৮ বাংলাদেশি আটক

  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ৪, ২০২১
  • 320 বার পঠিত

সাতক্ষীরায় ৩১৮ পিস ভারতীয় সিমকার্ড ও একটি মোবাইলসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৪ অক্টোবর) ভোরে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাংলাদেশি নাগরিকের নাম মাসুদ রানা (৫৫)। তিনি দেবহাটা উপজেলার কামটা গ্রামের মাজেত সরদারের ছেলে।

এ বিষয়ে সোমবার দুপুর ১২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন জানান, দেশের বিভিন্ন স্থানের সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য পার্শবর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে প্রচুর পরিমাণে মোবাইলের সিমকার্ড এনে সেগুলো সরবরাহ করার জন্য শহরের সঙ্গীতা মোড় এলাকায় এক ব্যক্তি অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অধভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩১৮ পিস ভারতীয় সিম কার্ড ও একটি মোবাইল ফোনসহ মাসুদ রানাকে হাতে নাতে আটক করা হয়।

আটক মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জানিয়েছেন যে, এ সকল সিমকার্ড ভারত থেকে অবৈধভাবে এনে দেশের সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় এবং সিমকার্ডগুলো মানব পাচার, মাদক ব্যবসা, প্রতারণা, সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়।

ইশতিয়াক হোসাইন বলেন, আটক মাসুদ রানার বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ এর বি ধারায় মামলা দিয়ে সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এছাড়া এই ধরনের অপরাধের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park