1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 24, 2026, 9:03 pm
সংবাদ শিরোনাম :

‘চেষ্টা করছি, হয়নি’ নাসুমঃ বাংলাদেশ ইংল্যান্ডের কাছেও হারল

  • প্রকাশিত : Wednesday, October 27, 2021
  • 437 বার পঠিত

মোঃ আনিসুর রহমানঃ সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। বিশ্বকাপের মূলপর্বে উঠে প্রথম ম্যাচে শ্রীলংকা আর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে আবারও নানা সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

টি-টোয়েন্টি ফরমেটে প্রথম দেখায় বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ইংলিশরা। বাংলাদেশের দেওয়া ১২৫ রানের লক্ষ্য ৩৫ বল হাতে রেখেই উতরে যায় তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পক্ষ থেকে কথা বলতে আসেন নাসুম আহমেদ। তিনি বলেন, ‘ব্যাটারদের ব্যর্থতা নিয়ে আমাদের মধ্যে কথা হয়। আমরা প্রথম ছয় ওভারে রান তুলতে পারছি না। এই জন্য আমরা পিছিয়ে পড়ছি। রানও তুলতে পারছি না। উইকেটও পড়ছে। এটা নিয়ে সবাই আলোচনা করছি। সবারই ভালো কিছু করার চেষ্টা আছে। কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না।’

তিনি আরও বলেন, আমাদের আরও তিনটা ম্যাচ আছে। এখান থেকে একটা ম্যাচ জিততে পারলে বাকি দুটি ম্যাচেও আমরা ভালো করতে পারব। একটা ম্যাচ জিতলেও পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস পেয়ে যাব।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে ইংলিশরা। পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান তুলতে থাকে দুই ওপেনার জস বাটলার এবং জেসন রয়। দু‌’জন মিলে গড়েন ৩৯ রানের জুটি। তবে এই জুটি ভাঙেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। তার বলে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে বাটলার করেন ১৮ রান।

এরপর ক্রিজে আসেন ডেভিড মালান। জেসন রয়ের সঙ্গে জুটি বেঁধে টাইগার বোলারদের হতাশ করে দ্রুত রান তুলতে থাকেন তারা। ফিফটি তুলে নেন জেসন রয়। ৩৮ বলে ৬১ রান করে শরিফুলের বলে আউট হয়ে ফিরে যান তিনি। এছাড়া মালানের ব্যাট থেকে আসে ২৮ রান।

এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে ইংলিশ বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ইংলিশ বোলারদের বিপক্ষে এদিন জ্বলে উঠতে পারেননি টাইগার ব্যাটারদের কেউই। ধুঁকে ধুঁকে ব্যাট করেন লিটন-সাকিব-রিয়াদরা।

৯, ৫, ৪, ২৯, ১৯, ৫-এই সংখ্যাগুলোই ইংল্যান্ডের বিপক্ষে টাইগার ব্যাটসম্যানদের রান সংখ্যা! অবাক করা হলেও ইংলিশদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে স্কোরবোর্ডের চিত্র ছিল এমনই। ব্যাটিংয়ে নেমে শুরুটা আশানুরূপ হয়নি। দলীয় ১৪ রানেই ফিরে যান দুই ওপেনার লিটন দাস আর নাঈম শেখ। ব্যক্তিগত ৯ রান করে বিদায় নেন লিটন দাস। মঈন আলীর বলে লিভিংস্টোনকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর নাঈম শেখও একই পথে হাঁটেন। তিনি ফিরে যান ৫ রান করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park