1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 26, 2026, 4:16 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ব্যর্থতায় শেষ বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ

  • প্রকাশিত : Thursday, November 4, 2021
  • 364 বার পঠিত

ব্যর্থতায় শেষ বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ। সুপার টুয়েলভের সব কয়টি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি তারা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) অজিদের কাছে লজ্জার হারের পর আর আরব আমিরাতে থাকা হবে না বাংলাদেশ দলের।

বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন লাল-সবুজরা। শেষ পর্যন্ত আসর এখনও চলমান থাকলেও দেশের বিমান ধরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে।

স্থানীয় সময় শুক্রবার (৫ নভম্বের) সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ালাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে দুবাই ত্যাগ করবে দল। এদিন বাংলাদেশ সময় বিকেলে ৪টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাদের বহনকারী বিমান।

এবারের আসরে প্রায় প্রতিটি দলের সঙ্গেই নাকানি-চুবানি খেয়েছে বাংলাদেশ। সেটা যেমন বোলিংয়ের ক্ষেত্রে তেমনি ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ের বেলায়ও। শুরুতেই প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে ৬ রানে হারে বাংলাদেশ। এরপরের দুই ম্যাচে জয় পেলেও সুপার টুয়েলভেও কোনো জয় নেই টাইগারদের।

বিশ্বকাপ যাত্রা শুরু করার ঠিক আগ মুহূর্তে নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তার আগে অজিদের ৪-১ ব্যবধানে হারায় টাইগাররা। দুই সিরিজ জয়ের পর অনেকেই খুশি হয়েছিলেন টাইগারদের পারফরম্যান্সে। কিন্তু কঠিন উইকেটের কারণে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায়ও দাঁড় করিয়েছিলেন কেউ কেউ। শেষোক্তদের ধারণাই সত্যি হলো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বমঞ্চে।

শেষ পর্যন্ত এক রাশ হাতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীকে। অবশ্য দেশে এসেও বেশিদিন বিশ্রামে থাকতে পারছেন না ক্রিকেটাররা। কারণ আগামী ১৯ নভেম্বর থেকে ঘরের মাঠে শুরু হবে পাকিস্তান সিরিজ। ছুটি কাটিয়ে আবার ক্যাম্পে যোগ দেবেন লিটন-মুশফিকরা। পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park