1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 23, 2026, 7:45 am
সংবাদ শিরোনাম :

বাংলাদেশ পাঁচটি যুদ্ধজাহাজ কিনছে: পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : Friday, November 5, 2021
  • 353 বার পঠিত

শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্য থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ড. মোমেন বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশে তারা ন্যাভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চান। এ বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে ৫টি জাহাজ নেওয়ার ব্যাপারে আমরা নীতিগতভাবে সম্মত। এর মধ্যে ৩টা তারা তৈরি করবে এবং দুটি আমরা করব। আমাদের জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ তারা করবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপন করা হবে বলে ঠিক করা হয়েছে।

আরও পড়ুন: ‘কোনো মেজরের বাঁশির ফুঁতে দেশ স্বাধীন হয়নি’

যুক্তরাজ্যে অবস্থানরত অপরাধী ও খুনিদের ফেরত চাওয়া হয়েছে জানিয়ে মোমেন বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত সাজাপ্রাপ্ত অপরাধীদের ফেরতের বিষয়ে আলোচনা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সব অপরাধী ও খুনিকে ফেরত দিতে বলেছি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের বিনিয়োগে সব ধরনের সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park