1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 26, 2026, 2:04 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং আফগানিস্তান

  • প্রকাশিত : Sunday, November 7, 2021
  • 337 বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার (৭ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। আফগান দলে একটি পরিবর্তন এসেছে, শরফুদ্দিন আশরাফের পরিবর্তে খেলছেন মুজিব উর রহমান।

এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ব্ল্যাক ক্যাপদের। অন্যদিকে আফগানিস্তান জিতলে ভালোভাবে আশা বেঁচে থাকবে ভারতের, মোহাম্মদ নবিরা হারলে ব্যাক-প্যাক নিয়ে ভারতের বিমান ধরার অপেক্ষায় থাকতে হবে বিরাট কোহলি বাহিনীকে।

চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। ম্যাচ জিতলে কোনো সমীকরণ ছাড়াই শীর্ষ চার নিশ্চিত হবে তাদের। নিউজিল্যান্ড হারলেও তাদের সম্ভাবনা টিকে থাকবে। তখন তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে। তবে সেই ঝুঁকিতে না গিয়ে এই ম্যাচেই জয় নিশ্চিত করতে চায় কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডের ডেরায় কোনো ইনজুরি সমস্যা নেই। মাথায় আঘাত পেলেও কনকাশন টেস্টে উত্তীর্ণ হয়ে সেরা একাদশেই থাকবেন ইশ সোধি।

এদিকে তালিকার চার নম্বরে থাকলেও আফিগানিস্তানের সেমির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই নিশ্চিতভাবেই জয় পেতে চাইবে রশিদ খানরা। তাদের জন্য অনুপ্রেরণা ইনজুরি থেকে ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেওয়া স্পিনার মুজিব উর রহমান। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে ভারতের ভাগ্য। আজকে আফগানরা হেরে গেলে সেমিফাইনাল সম্ভাবনা শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার।

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন-উল-হক ও হামিদ হাসান।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট এবং ইশ সোধি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park