1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 7:39 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মানুষ হত্যাসহ সব অপকর্মে জড়িত বিএনপি: শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ৭, ২০২১
  • 395 বার পঠিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি ইতিহাস বিকৃতি ও মানুষ হত্যাসহ যত ধরনের অপকর্ম আছে, তার সবকিছুতেই জড়িত থাকে। তারা সাম্প্রদায়িক রাজনীতি করে এবং সেটা অপরাজনীতি।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে একটি নির্বাচন কমিশন আছে এবং সেটি স্বাধীন। এ কমিশনের অধীনে যেভাবে নির্বাচন হওয়ার কথা ঠিক সেভাবেই অনুষ্ঠিত হবে।

দীপু মনি বলেন, নির্বাচনের বিষয়ে বিএনপির একটি নেতিবাচক ভূমিকা থাকে। দ্বিচারিতা তাদের চরিত্রের অংশ। বিএনপি সবসময়ই মুখে এক কথা বলে আর কাজে অন্যকিছু করে। এটি নতুন কিছু নয়। তারা একদিকে বলছে নির্বাচনে অংশ নেবে না, অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনে তাদের কেউ না কেউ অংশ নিচ্ছে।

নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, আগে নির্বাচন দলীয় প্রতীকে হতো না। তখন অনেক প্রার্থী থাকতেন। এখন দলীয় প্রতীক হওয়ার পরে দলের ভেতর থেকে বিদ্রোহী যাতে না হয়, সেজন্য সাংগঠনিকভাবে নানান শৃঙ্খলার ব্যবস্থা নেওয়া হয়। এরপরও কোথাও কোথাও হয়তো দলীয় পদ নেই। কিন্তু সমর্থক আছেন অথবা দলীয় পদে আছেন এমন বিদ্রোহী প্রার্থী থাকে। আমরা সাংগঠনিকভাবে সেগুলোর ব্যবস্থা করছি। দু-একটি জায়গায় হয়তো বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। তবে আমি মনে করি না এটি ব্যাপকভাবে রাজনীতিতে কোনো খারাপ প্রভাব ফেলবে। তবে আমরা বিষয়টিকে সাংগঠনিকভাবে আরও শক্তভাবে দেখার চেষ্টা করছি।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতিসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ দলীয় নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park