1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 3:09 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পাকিস্তান অপরাজিত থেকেই সেমিতে

  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ৭, ২০২১
  • 340 বার পঠিত

পাকিস্তান অপরাজিত থেকেই সেমিতে। স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে সুপার টুয়েলভে অপরাজিত থেকেই সেমি ফাইনালে উঠল পাকিস্তান। প্রথমে ব্যাট করা পাকিস্তানের ১৮৯ রানের জবাবে ১১৭ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।

পাকিস্তানের দেওয়া লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই ধুঁকতে থাকে স্কটল্যান্ড। দলের ২৩ রানেই কোয়েৎজারকে বোল্ড করে উইকেটের সূচনা করেন হাসান আলি। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে স্কটিশরা। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন বেরিংটন (৫৪)।

এদিকে পাকিস্তানি বোলাররা দারুণ বোলিং করে। ৪ ওভারে ১৪ রানে ২ উইকেট নেন শাদাব খান। এছাড়াও শাহীন আফ্রিদি এবং হাসান আলি পেয়েছেন একটি করে উইকেট।

এর আগে শোয়েব মালিকের ব্যাটিং তাণ্ডবে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন পাকিস্তানের অধিনায়ক (৬৬) বাবর আজম। এছাড়াও শোয়েব মালিক করেন অপরাজিত ৫৪ রান। লোকেশ রাহুলের সাথে যৌথভাবে এবারের সবচেয়ে দ্রুত ফিফটি (১৮ বলে) করেছেন মালিক। শোয়েবের ইনিংসটি ৬টি ছক্কা ও একটি চারের মারে সাজানো।

শারজায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে ধীর গতিতে রান তুলতে থাকে পাকিস্তান। একসময় ১৫০ হবে কি না প্রশ্ন ছিল তবে অধিনায়ক বাবরের ফিফটি এবং হাফিজ ও মালিকের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১৮৯ রানের বিশাল পুঁজি পায় পাকিস্তান। হাফিজ ১৯ বলে ৩১ রান করে আউট হলেও মালিক করেন ১৮ বলে অপরাজিত ৫৪ রান। বোলিংয়ে স্কটল্যান্ডের কেউই সুবিধা করতে পারেনি। ৪ ওভারে ৪৩ রান খরচায় ক্রিস গ্রায়েভস নেন ২ উইকেট।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের দিন গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। তাদের সঙ্গী পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park