1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 8:13 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

গুলি আনলোড করতে গিয়ে প্রাণ গেল আনসার সদস্যের

  • প্রকাশিত : শুক্রবার, নভেম্বর ১২, ২০২১
  • 328 বার পঠিত

গুলি আনলোড করতে গিয়ে প্রাণ গেল আনসার সদস্যের। কক্সবাজারের রামুতে ইউপি নির্বাচনের দায়িত্ব পালন শেষে অস্ত্র জমাদানের প্রাক্কালে গুলি আনলোড করতে গিয়ে দুর্ঘটনাবশত ফায়ারিংয়ে মো. বেলাল হোসেন (২২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে রামু উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত বেলাল বেলাল হোসেন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।

এ ঘটনায় শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, কক্সবাজারস্থ ৩৯ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের জেলা কমান্ডার অমলান জ্যোতি নাথ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জেলা কমান্ডার অমলান জ্যোতি নাথ বলেন, ঈদগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে রামু উপজেলা কমপ্লেক্সে ফেরেন আনসার সদস্যরা। এ সময় থানা পুলিশের কাছে অস্ত্র জমাদানের সময় আনসার সদস্য মো. হোসাঈন গুলি আনলোড করতে গিয়ে দুর্ঘটনাবশত ফায়ারিং হয়, যা সরাসারি আনসার সদস্য বেলাল হোসেনের কপালে গিয়ে লাগে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অমলান জ্যোতি নাথ আরও বলেন, কী কারণে এ ধরনের দুর্ঘটনা হলো, এ জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা ৭ দিনের মধ্যে এ তদন্ত প্রতিবেদন জমা দেবেন। আর বেলালের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে ময়নাতদন্ত শেষ হয়েছে। পরবর্তী পুলিশি কার্যক্রম শেষে স্বজনদের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park