1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 15, 2026, 10:53 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আইভীর বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, নভেম্বর ১৯, ২০২১
  • 332 বার পঠিত

নারায়ণগঞ্জে লক্ষ্মীনারায়ণ আখড়া মন্দিরের জিউস পুকুরসহ দখলকৃত অন্যান্য দেবোত্তর সম্পত্তি আগামী সাতদিনের মধ্যে বুঝিয়ে না দিলে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে তারা এ ঘোষণা দেন।

মেয়র আইভীসহ তার পরিবারের সদস্যদের দখলকৃত জিউস পুকুরসহ জেলার অন্যান্য দেবোত্তর সম্পত্তি উদ্ধারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক প্রদীপ দাস, মহানগর শাখার সভাপতি লিটন পাল, পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ও পরিবেশ প্রকৃতি আন্দোলনের জেলা সমন্বয়ক সুজিত সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, নগরীর দেওভোগ এলাকায় লক্ষ্মীনারায়ণ আখড়া মন্দিরের অধীনস্থ দুইশত বছরের পুরনো সম্পত্তি জিউস পুকুরটি ছয়টি ভুয়া দলিলের মাধ্যমে মেয়র আইভী ও তার পরিবারের সদস্যরা বহু বছর যাবত অবৈধভাবে দখল করে রেখেছেন। শত কোটি টাকা মূল্যের এই দেবোত্তর সম্পত্তি উদ্ধারের জন্য গত কয়েক বছর যাবত নানা আন্দোলন কর্মসূচি পালনসহ আদালতে মামলাও চলমান রয়েছে। এরপরেও এই দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেওয়া হচ্ছে না। উল্টো হিন্দু সম্প্রদায়ের নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে তাদের অভিযোগ।

বক্তারা আগামী সাতদিনের মধ্যে তাদের দেবোত্তর সম্পত্তির অবৈধ দখল ছেড়ে দিয়ে মন্দির কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় হরতাল ও সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park