1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 11, 2026, 12:27 am
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

অর্ধেক জনবল নিয়ে অফিস করা নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, মার্চ ৩১, ২০২১
  • 315 বার পঠিত

অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস পরিচালনার বিষয়ে আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে বার্তা দিয়েছি। অধিকাংশ মন্ত্রণালয় সেটা (নির্দেশনা) বাস্তবায়ন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ও ইতোমধ্যে নির্দেশনা বাস্তবায়ন করেছে।

প্রতিমন্ত্রীর মতে, যেহেতু নির্দেশনাটি হঠাৎ করে, তাই কেউ কেউ হয়তো ৭০ শতাংশ বাস্তবায়নে সক্ষম হয়েছে। আশা করি দু-এক দিনের মধ্যে অত্যন্ত জরুরি ছাড়া অফিসে জনবলের অর্ধেক থাকবেন।

ফরহাদ হোসেন বলেন, ডিউটি রোস্টার ভাগ করে দেওয়ার একটি বিষয় রয়েছে, আমার মনে হয় দ্রুত সেটা করতে যাচ্ছি। আমরা যে ডিউটি রোস্টার করব সেই অনুযায়ী হয়তো কাউকে কাউকে তিন দিন অফিসে থাকতে হবে, দু-দিন বাসায় থেকে কাজ করবে। পরের সপ্তাহে আবার যারা বাসায় ছিলেন তারা অফিস করবেন।

অর্ধেক জনবল দিয়ে অফিস করার ক্ষেত্রে কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা এখন ওয়েল ইকুইপড, ডিভাইসগুলো কীভাবে ব্যবহার করতে হয় জানি। একটি বছর বাসা থেকে সফলভাবে অফিস পরিচালনা করেছি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park