1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 8:14 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

  • প্রকাশিত : শনিবার, মার্চ ৭, ২০২৬
  • 45 বার পঠিত

লিখেছেন: মিনার মনসুর

 

মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে!

তিনি আসবেন-
বঞ্চনার দীর্ঘতম শীতে দুমড়ে-মুচড়ে যাওয়া বৃক্ষেরা
যথারীতি জয়ধ্বনি দেবে;
পলাশ-শিমুল তার রক্তরাঙা বুকে
উড়াবে ফেস্টুন তপ্ত রেসকোর্স জুড়ে।
মাঠটি দেখবে; যদিও হৃদয়ে তার অবিরাম
দুর্বিনীত অশ্বক্ষুরধ্বনি- তবু অজ্ঞাত কারণে
এইক্ষণে বুক তার ভওে আছে গুপ্ত এক জলের সুঘ্রাণে।
শত চৈত্রের চাবুকে দগ্ধ বিক্ষত মাঠটি ভাবে:
এই পোড়া মাঠে কোথা থেকে আসে এমন সুঘ্রাণ?

হানাদার শকুন গর্জন কওে মাথার ওপরে;
ইস্পাতের শিং উঁচিয়ে ধেয়ে আসে গন্ডারের পাল।
সব রক্তফাঁদ গলে সহস্র কৃষ্ণবিবর দৃপ্ত পায়ে দলে
নুহের জলোচ্ছ্বাসের মতো তারা আসে-
তারা আসে, তারা আসে, আসতেই থাকে।
গন্ডার জানতে চায়: কেন তারা আসে? তারা আসে-
কেননা তাদেও ভাঙা বুক, বিদীর্ণ পাঁজর, পায়েও শৃঙ্খল।
মহাপরাক্রান্ত ইতিহাস কেন আজ
হাঁসফাঁস করে এই জরাজীর্ণ মাঠে?
কে দেবে উত্তর তার-যখন গলদঘর্ম ভবিতব্য স্বয়ং।

তিনি আসলেন।
বললেন: ‘দাবায়া রাখতে পারবানা’;
মুহূর্তে বদলে গেল সব।
ভাঙা বুক হয়ে গেল বঙ্গোপসাগর।
বিদীর্ণ পাঁজর থেকে পায়রার মতো উড়তে থাকল
অনিঃশেষ আলোর ফোয়ারা।
আতশবাজির মতো সব আকাশ রাঙিয়ে বাতাস বাজিয়ে
আশ্চর্য মধুর শব্দে ভেঙে পড়ল পদশৃঙ্খল।
ইতিহাস তার মুক্ত দু’হাত বাড়িয়ে দেয় বিহ্বল উদ্যানটির দিকে।

মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে!

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park