1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 7:34 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগ বাংলাদেশে চান প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ৪, ২০২২
  • 274 বার পঠিত

অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগ বাংলাদেশে চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিনিয়োগের জন্য বাংলাদেশের সুবিধাজনক ভৌগলিক অবস্থান বিবেচনা করে বাংলাদেশে অস্ট্রিয়ার বৃহত্তর বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বিকেল ৪টায় অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার তাঁকে ফোন করলে তিনি বলেন, “বাংলাদেশে বিনিয়োগ করুন। কারণ বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য সুবিধাজনক।”

দুই নেতা বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ সময় ফোনে প্রায় ১০ মিনিট আলোচনা করেন।
পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

টেলিফোনে কথোপকথনকালে অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে এবং বাংলাদেশের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য অস্ট্রিয়ার সরকার প্রধানকে ধন্যবাদ জানান। চ্যান্সেলর ভবিষ্যতে প্রয়োজন হলে বাংলাদেশকে আরও ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেন।

কার্ল নেহামার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন এবং এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park