1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 11, 2026, 11:15 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

  • প্রকাশিত : শনিবার, মার্চ ১৬, ২০২৪
  • 202 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ঢাকায় সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। যেখানে নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে অজিরা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। আসন্ন সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। এবার ওয়ানডে সিরিজের জন্য স্বাগতিক বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ৫০ ওভারের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। অজি মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আজ (শনিবার) ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। ঘোষিত ওয়ানডে দলে নেই শামীমা সুলতানা, লতা মন্ডল ও শরিফা খাতুন। তারা তিনজনই বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন। তাদের জায়গায় নেওয়া হয়েছে নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজাকে।

সিরিজ খেলতে আগামীকাল (১৭ মার্চ) ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ার মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। পরবর্তী দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে ৩১ মার্চ থেকে। পরবর্তী দুই টি-টোয়েন্টি হবে ২ ও ৪ এপ্রিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকী, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিজা।

স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও লতা মন্ডল।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park