1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 9, 2026, 10:10 am
সংবাদ শিরোনাম :

অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী

  • প্রকাশিত : Monday, April 19, 2021
  • 523 বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে রবিন (২১) নামে সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১৮ এপ্রিল) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

সরকারের পতন ঘটাতে জামায়াত নেতাদের সঙ্গে সখ্য ছিল মামুনুলের

র‌্যাব জানায়, রবিন মোহাম্মদপুর এলাকার গাঙচিল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড লম্বু মোশারফের ঘনিষ্ঠ সহচর। রবিন ও তার সহযোগীরা মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো। ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যানে জমি দখল করে জমির মালিকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতো এই গ্রুপ। রবিনের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ মোহাম্মদপুর ও নিউমার্কেট থানায় বিভিন্ন ধারায় ৬টি মামলা রয়েছে। রবিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদ উদ্যানস্থ প্রত্যাশা ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে রবিনকে আগ্নেয়াস্ত্রসহ র‌্যাব গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park