1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 18, 2026, 1:22 am

আমার জন্য সৃষ্টিকর্তা এই মুহুর্তটা জমিয়ে রেখেছিলেন: মেসি

  • প্রকাশিত : রবিবার, জুলাই ১১, ২০২১
  • 522 বার পঠিত

মোঃ আনিসুর রহমানঃ আমার জন্য সৃষ্টিকর্তা এই মুহুর্তটা জমিয়ে রেখেছিলেন। কোপা আমেরিকার ট্রফি নিশ্চিত হওয়ার পর নিজের কান্না আটকে রাখতে পারেননি লিওনেল মেসি। আবেগাক্রান্ত মেসি ম্যাচশেষেও জানালেন, কতোটা আগ্রহ নিয়ে এমন একটা দিনের জন্য অপেক্ষা করেছেন বছরের পর বছর!

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের এই মারাকানায় ২০১৪ সালে স্বপ্নভঙ্গ হয়েছিলো মেসিদের। সেদিনের চিত্রটা যেন আজও চোখে ভাসে তার। এতগুলো বছর সেটি লুকিয়ে রাখলেও, কোপা জয়ের পর আর সেটি লুকাননি লিও। তার মুখেই শুনুন।

এই মারাকানায় ২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেননি আনহেল দি মারিয়া। পারেননি পরের ২ বছরের কোপার ফাইনালেও খেলতে। আর্জেন্টাইন ক্যাপ্টেন মেসি জানালেন, দি মারিয়াকে ম্যাচের আগেই তিনি জানিয়েছিলেন আজ কিছু একটা করতে পারবেন তিনি।

এই এক ট্রফির মাধ্যমে মেসির অনন্ত আক্ষেপ ফুরোলো। দেশের জন্য একটা ট্রফি! শুধুই একটা ট্রফি। অসংখ্য অর্জনের ভীড়ে এই একটা ট্রফির প্রশ্নে লিওনেল মেসির মুখ মলিন হয়ে ওঠে। তিনিও জানেন, সবার মুখটা এবার বন্ধ করা যাবে।

মেসি বলেন, জাতীয় দলের হয়ে কিছু জয় করার এই আক্ষেপ আমাকে পুড়িয়েছে দীর্ঘদিন। আমাকে এখান থেকে বের হতে হতো। আমি অনেকবারই এর কাছাকাছি গিয়েছিলাম। আমি জানতাম একটা পর্যায়ে সবাই ভুল প্রমাণিত হবে। জানতাম আমরা ট্রফি জিতবো। আমার মনে হয় এরচেয়ে ভালো মুহুর্ত আর হতে পারেনা।

মেসি বলেন, আমি দি মারিয়াকে বলেছিলাম যে সে আজকে তার প্রতিশোধ নিতে পারবে। দেখুন সেটিই হলো। সে ছাড়াও আমি আমার সব সতীর্থের সঙ্গে এটি ভাগাভাগি করতে চাই। এমনকি তাদেরকেও এই আনন্দটা দিতে চাই, যারা এর কাছাকাছি গিয়েছিলো কিন্তু জিততে পারেনি। এটা তাদের জন্যও।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park