1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 11:13 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলবেন বাইডেন

  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ১৮, ২০২২
  • 298 বার পঠিত

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে শুক্রবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এ দুই নেতার স্থানীয় সময় শুক্রবার সকাল ৯ টায় (গ্রিনিচ মান সময় ১৩০০ টা) টেলিফোনে কথা বলার কথা রয়েছে। গত নভেম্বরে এক ভিডিও কনফারেন্সের পর এই প্রথম তারা কথা বলতে যাচ্ছেন।
বেইজিং মস্কোর ইউক্রেন আগ্রাসনের ব্যাপারে তাদের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানাতে অস্বীকৃতি জানায় এবং তারা ক্রমবর্ধমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণমূলক পদক্ষেপকে দায়ী করে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘এ দুই নেতা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা প্রশমনে আলোচনা করবেন। এর পাশাপাশি তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং অন্যান্য পারস্পরিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলবেন।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park