1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 1:02 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

এনআইডি ইসির অধীনে রাখতে আল্টিমেটাম

  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২
  • 193 বার পঠিত

এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর ঠেকাতে দৃঢ় অবস্থানে নির্বাচন কর্মকর্তা কর্মচারীরা। ৪ ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান কোন পদক্ষেপ না নিলে ৮ ডিসেম্বর কলমবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন। আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারি তাদের। তবে রোববারের মধ্যে দাবি বাস্তবায়ন সম্ভব নয় বলছেন ইসি সচিব। 

দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে জড়ো হন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখা, নির্বাচন কমিশন সচিবালয়ের বিভিন্ন পদে প্রেষণে পদায়ন, ওয়্যার হাউজ ও যানবাহনসহ ইভিএম প্রকল্প বাস্তবায়ন এবং ইসির প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি ইসি কর্মকর্তাদের। দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের কাছে চিঠি দেয় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন। চিঠিতে বলা হয়েছে, আগামী ৪ মধ্যে দৃশ্যমান কোন পদক্ষেপ না নিলে ৫ ডিসেম্বর কালো ব্যাচ ধারণ ও ৮ ডিসেম্বর অর্ধবেলা কলমবিরতি পালন করবে কর্মকর্তা কর্মচারী। পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। যদিও দাবির প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেনি ইসির কর্মকর্তারা। চিঠির দাবির বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি পূরণ করা সম্ভব নয়। যৌক্তিক বিষয়গুলো সংশ্লিষ্ট স্থানে অবহিত করা হবে। ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, “এনআইডির বিষয়টি একটি সরকারি সিদ্ধান্ত, যেটা আপনারা ইতোমধ্যেই জেনেছেন। সরকারি সিদ্ধান্ত, সরকার যেটা বাস্তবায়ন করবে সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। জনবল কাঠামো, অর্থমন্ত্রণালয় হয়ে আসতে হবে। ইভিএমএর বিষয়টি একনেকে অনুমোদন হয়ে আসতে হবে। সুতরাং এটা রোববারের কিভাবে সম্ভব কিংবা সম্ভব না সেটা আপনাদের কাছেই প্রশ্ন রইল। ” এনআইডি হস্তান্তর বিষয়টি সরকারি সিদ্ধান্ত; যত দ্রুত সম্ভব নিষ্পত্তি চায় ইসি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park