মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক সিন টার্নেলকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর প্রথম বিদেশি হিসেবে গ্রেফতার হলে সিন টার্নেল। তিনি ম্যাককুরি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর।
এ নিয়ে সাংবাদিকদের সিন টার্নেল বলেন, আমি মাত্র আটক হয়েছি এবং মনে হচ্ছে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তবে জানিনা কি নিয়ে মামলাটি হবে।
এদিকে টার্নেলের গ্রেফতারের বিষয়ে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেন, অস্ট্রেলিয়ানকে আটকের বিষয়টি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। এ নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছ বলেও জানান পেইন।