1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 26, 2026, 6:43 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

এসকে সুর ও শাহ আলমের ব্যাংক হিসাব তলব

  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ২২, ২০২১
  • 699 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের আলোচিত সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক (ইডি) মো. শাহ আলমের ব্যাংক লেনদেনের তথ্য জানতে চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গত ২০১৩ সাল থেকে হওয়া সব ধরনের লেনদেনের তথ্য জানাতে বলেছে।

 

এসকে সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মো. শাহ আলমের দুই স্ত্রী শাহীন আক্তার শেলী ও নাসরিন বেগম এবং তাদের সন্তানদের ব্যাংক লেনদেনের তথ্যও জানতে চাওয়া হয়েছে।

পিপলস লিজিংয়ের অবসায়ন এবং প্রতিষ্ঠানটিতে সাধারণ মানুষের আমানতের বিপুল পরিমাণ অর্থ তছরুপ হওয়ার ঘটনায় আলোচনায় আসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা। পিপলস লিজিংয়ের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)। ইস্যুটি বর্তমানে দেশব্যাপী ব্যাপক আলোচিত। এ ঘটনায় সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব থেকে শাহ আলমকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এনবিআরের সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আলোচ্য দুই কর্মকর্তাসহ পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে তিনি বলেন, পিপলস লিজিং ইস্যুতে তাদের নাম আলোচনায় আসায় তাদের লেনদেনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park