1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 28, 2026, 5:30 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

দেশে খাদ্যের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
  • 343 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে দেশে খাদ্যের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। বাজারে সেটার প্রতিফলন পড়েছে কি পড়েনি, তা ভিন্ন বিষয়। আমাদের স্টক ভালো। বুধবার  খাদ্যপরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের লক্ষ্য নিয়মিত সরবরাহ নিশ্চিত করা। আরেকটি লক্ষ্য হলো বাফার স্টক করা অর্থাৎ সরকারি গুদামে খাদ্য মজুদ রাখা। এভাবে খাদ্য মজুদ না থাকলে প্রাইভেট সেক্টর সুযোগ পায়, তারা নানাভাবে মেনুপুলেট করতে চেষ্টা করে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভ্যাট বাড়ানোর সঙ্গে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান বা আইএমএফের পরামর্শ সম্পর্কিত নয়। বাংলাদেশ সবচেয়ে কম ভ্যাট দেয়া দেশ। এত কম ট্যাক্স দিয়ে ভালো কিছু প্রত্যাশা করা ঠিক নয়।

অত্যাবশ্যকীয় জিনিসের ওপর ভ্যাট বাড়ানো হয়নি উল্লেখ করে তিনি বলেন, ১২৫ টাকা দিয়ে পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায়? খাবেন ৬০০/৭০০ টাকা, দিবেন না ভ্যাট। গ্লোরিয়া জিন্স থেকে কফি খাবেন ওখানে ১৫ টাকা দিতে বাধে। এমন প্রবণতা হলে তো কঠিন।

অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন ১৩৫ মিলিয়ন ডলার এলএনজির বিল পাওনা ছিলো। সেটা শোধ করা হয়েছে। রাশিয়া বলতো- গমের টাকা দিচ্ছো না। বিগত সরকারের সময় কী পরিস্থিতি ছিলো সেটা আমরা টের পাই।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park