1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 10, 2026, 10:36 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

এসবি প্রধান হলেন মনিরুল ইসলাম

  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৪, ২০২১
  • 345 বার পঠিত

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম। অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি।

মনিরুল ইসলামকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দিয়ে রবিবার আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা।

গত তিন বছরের বেশি সময় ধরে এসবির নেতৃত্ব দিয়ে আসা মীর শহীদুল ইসলাম রবিবারই অবসরে যাচ্ছেন। পঞ্চদশ বিসিএসে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের (গোয়েন্দা) দায়িত্বে আসেন ২০০৯ সালে। তার হাত দিয়েই ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) যাত্রা শুরু হয়।

কর্মজীবনে স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন মো. মনিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park