1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 18, 2026, 9:18 am

কপাল পুড়ল ভারতের, আফগান হারে

  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ৭, ২০২১
  • 320 বার পঠিত

কপাল পুড়ল ভারতের, আফগান হারে। ভারতকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠার দৌড় থেকে বাদ পড়ল আফগানিস্তান। রোববার (৭ নভেম্বর) সুপার টুয়েলভের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের ৮ উইকেটের হারে শেষ হয় নবি বাহিনী ও ভারতের শেষ চারে উঠার আশা। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমির টিকিট কেটেছে নিউজিল্যান্ড। ৪ ও ৫ ম্যাচে যথাক্রমে ভারত ও আফগানিস্তান দুদলের পয়েন্টই ৪ করে।

আফগানিস্তানের দেওয়া ১২৫ রানের লক্ষ্য ১১ বল ও ৮ উইকেট হাতে রেখে উৎরে যায় কিউইরা। ১২৪ রানের জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান তুলে নিউজিল্যান্ড। এ সময় ১২ বলে ব্যক্তিগত ১৭ রানে মুজিব উর রহমানের শিকার হন ড্যারেল মিচেল। ২৮ রানে মার্টিন গাপটিলকে সরাসরি বোল্ড করেন রশিদ খান। এরপর ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কেইন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। উইলিয়ামসন ৪২ বলে ৪০ ও কনওয়ে ৩২ বলে ৩৬ রান যোগ করেন স্কোর বোর্ডে। আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নেন রশিদ ও মুজিব।

এর আগে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে আফগানিস্তান। প্রথম ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় মোহাম্মদ নবি বাহিনী। ১২ ওভারে আফগানদের রান ছিল ৬৬। এর আগে আফগানিস্তানের দুই ওপেনারের মধ্যে হজরতউল্লাহ জাজাই ২ রান করে আউট হন ট্রেন্ট বোল্টের বলে। মোহাম্মদ শাহজাদকে প্যাভিলিয়নে ফেরান অ্যাডাম মিলনে। গুরবাজ ৬ রান করে টিম সাউধির শিকারে পরিণত হলেও গুলবাদিন নাইব করেন ১৫ রান।

এরপর ঝড়ো ইনিংস আসে নজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে। ৪৮ বলে ৭৩ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়ের মার। নজিবুল্লাহকে কিছুক্ষণ সঙ্গ দেন মোহাম্মদ নবি। ২০ বলে ১৪ রান নবি আউট হয়ে গেলে নজিবুল্লাহ ফিরে যান বোল্টের শিকার হয়ে। ফলে রানের চাকা স্থবির হয়ে পড়ে আফগানিস্তানের। সে কারণে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও ১২৪ রানে থামে তাদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন বোল্ট। দুই উইকেট পান টিম সাউদি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park