1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 27, 2026, 2:58 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

করোনায় মারা যাওয়া ঢামেকের ২ কর্মকর্তার পরিবারকে আর্থিক সহায়তা

  • প্রকাশিত : Wednesday, May 19, 2021
  • 404 বার পঠিত

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজন কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক তার নিজ কার্যালয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের পরিবারের হাতে সহযোগিতার চেক তুলে দেন।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, হাসপাতালে করোনা রোগীদের সেবা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়ে প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম ও আইসিইউতে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারী বেদের আলী মারা যান। তাদের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

রাশেদুল ইসলামের পক্ষ থেকে তার স্ত্রী আরজিনা খাতুন ৩৭ লাখ ৫০ হাজার টাকা ও বেদের আলীর পক্ষ থেকে তার স্ত্রী খাদিজা বেগম ২৫ লাখ টাকার চেক গ্রহণ করেন। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সহযোগিতা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park