1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 18, 2026, 1:57 am

করোনা: যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়ালো ৫ লাখ

  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ২২, ২০২১
  • 355 বার পঠিত

করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের পাশাপাশি ঘটেছে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ভাইরাসটির কারণে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১১ হাজার ১১ জনের।

 

ওয়ার্ল্ড ও মিটার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ৪২৩ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। যা বিশ্বে সর্বোচ্চ।

আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৫ হাজার ৮৫০ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যুর দিক দিয়ে দেশটি আছে তৃতীয় অবস্থানে। ১ লাখ ৫৬ হাজার ৪১৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

 

এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৫৬ জন। নতুন করে ৩৬৬ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park