1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 10:26 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

ক্যাপিটল হিলে হামলার অর্থ দেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২, ২০২১
  • 303 বার পঠিত

প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার আগেই ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো আমেরিকা। আর এ ঘটনার নেপথ্যে ছিল ট্রাম্প তার অর্থ সরবরাহকারী জুলি জেনকিন্স ফান্সেলি।

সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জার্নালের প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, মূলত ট্রাম্প সমর্থকরা এই হামলা চালিয়েছিল। আর এই হামলার অর্থ যোগান দিয়েছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী তথা পাবলিক্স সুপার মার্কেট চেইনের একজন উত্তরাধিকারী জুলি জেনকিন্স ফান্সেলি। প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে ইউএস ক্যাপিটলে যে মিছিল থেকে হামলা করা হয়, সেই মিছিলের জন্য মোট ৩ কোটি ৬০ লাখ টাকা খরচ হয়েছিল। এই টাকার সিংহভাগ অর্থাৎ ২ কোটি ২০ লাখ টাকা দিয়েছিলেন জুলি। এলিপস পার্কের র‍্যালিতে ট্রাম্প নিজের সমর্থকদের লড়াই করার আবেদন জানান। তারপরেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। রিপোর্টে জানানো হয়েছে, ২০২০ সালে ট্রাম্পের প্রচারের জন্যও অনেক টাকা খরচ করেছেন জুলি। অ্যালেক্স জোন্স নামের এক রেডিও জকির মাধ্যমে এই টাকা দিয়েছেন তিনি, এমনটাই জানা গেছে।

৬ জানুয়ারি ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় ৫ জনের মৃত্যু ও অনেক সম্পত্তি নষ্ট হওয়ার পরে ১৩৫ জনের বেশি হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। দ্য ওয়াল স্ট্রিট জার্নলের তরফে জানা গিয়েছে, জোন্স নিজের থেকে প্রায় ৩৭ লাখ টাকা এই মিছিলের জন্য দান করেছিলেন। এই সংঘর্ষের পিছনে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই সংঘর্ষের পিছনে তিনি সরাসরি যুক্ত বলেও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে জোন্স কিংবা জুলি কারও তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি। অন্যদিকে পাবলিক্স সুপার মার্কেটের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, তাঁদের সঙ্গে জুলির কোনও যোগাযোগ নেই। জুলি তাঁদের ব্যবসা সংক্রান্ত কোনও কাজে, কিংবা কোম্পানির প্রতিনিধি হিসেবে আর নেই। তাই তার কোনও কাজের বিষয়ে তারা কোনও মন্তব্য করবেন না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park