1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 10, 2026, 10:17 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১
  • 303 বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল।

এসব সমাবেশে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যেতে বাধা দেওয়ার বিষয়টি সরকারের ষড়যন্ত্র বলে অভিযোগ করেন নেতারা। এসময় দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

বরিশালে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে অনশন করেছে যুবদলের কয়েকশ’ নেতাকর্মী। এছাড়া নগরীর টাউন হলে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

চট্টগ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল বের করে নেতাকর্মীরা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

অন্যদিকে, বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর যুবদল। এসময় রাস্তার একপাশ দখল করে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।
এর বাইরে পার্বত্য চট্টগ্রামেও মিছিল বের করে যুবদল। রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

একই দাবিতে সমাবেশ হয়েছে খুলনায়। সরকার প্রতিহিংসাবশত খালেদা জিয়াকে গৃহবন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন নেতারা।

পুলিশি বাধা উপেক্ষা করে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে ঠাকুরাগাঁওয়ে। অবিলম্বে দলীয় নেত্রীর বিদেশে চিকিৎসার দাবি জানান তারা।

এছাড়াও হবিগঞ্জ, সুনামগঞ্জ, মাগুরা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park