1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 7:58 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

চা বাগানের শ্রমিক ধর্মঘট প্রত্যাহার : মজুরি ১৪৫ টাকা নির্ধারণ

  • প্রকাশিত : শনিবার, আগস্ট ২০, ২০২২
  • 244 বার পঠিত
চা-শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করার পর চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে চা-শ্রমিকরা। শনিবার বিকেল ৩টায় সরকারের সঙ্গে বৈঠকের পর চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এ ঘোষণা দেন। নিপেন পাল বলেন, চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে সরকারের এই প্রস্তাব শ্রমিকেরা মেনে নিয়েছে। বিকেলে জেলার শ্রীমঙ্গল শ্রম দপ্তরে চা-শ্রমিকদের মজুরি নিয়ে এক বৈঠক বসে। বৈঠক শেষে চা-শ্রমিকরা ১৪৫ টাকা মজুরির প্রস্তাব মেনে নেয় ও ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। কাল থেকে কাজে যোগ দেবে শ্রমিকরা। সভায় স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বাংলাদেশ শ্রম অধিদপ্তরে মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরাসহ অন্যান্যরা। গত ৯ আগস্ট থেকে চা-শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে সারা দেশের চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।

চা-শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করার পর চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে চা-শ্রমিকরা। শনিবার বিকেল ৩টায় সরকারের সঙ্গে বৈঠকের পর চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এ ঘোষণা দেন।
নিপেন পাল বলেন, চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে সরকারের এই প্রস্তাব শ্রমিকেরা মেনে নিয়েছে।
বিকেলে জেলার শ্রীমঙ্গল শ্রম দপ্তরে চা-শ্রমিকদের মজুরি নিয়ে এক বৈঠক বসে। বৈঠক শেষে চা-শ্রমিকরা ১৪৫ টাকা মজুরির প্রস্তাব মেনে নেয় ও ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। কাল থেকে কাজে যোগ দেবে শ্রমিকরা।
সভায় স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বাংলাদেশ শ্রম অধিদপ্তরে মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরাসহ অন্যান্যরা।
গত ৯ আগস্ট থেকে চা-শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে সারা দেশের চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park