1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 16, 2026, 2:57 am
সংবাদ শিরোনাম :
‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী বিশ্বখ্যাত ভারতীয় সমাজবিজ্ঞানী আন্দ্রে বেঁতে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জিপিএ-৫: এবার এগিয়ে ছাত্রীরা

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ৩০, ২০২১
  • 574 বার পঠিত

করোনা ভাইরাস মহামারির মধ্যে পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে রয়েছে মেয়েরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করা ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন।

আর সব বোর্ডের মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মোট জিপিএ-৫ পাওয়াদের মধ্যে সাধারণ ৯টি বোর্ড থেকে এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ডে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ শিক্ষার্থী।

এ বছর ঢাকা শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন, চট্টগ্রাম থেকে ১২ হাজার ১৪৩, বরিশাল থেকে ৫ হাজার ৫৬৮, ময়মনসিংহ থেকে ১০ হাজার ৪০, যশোর থেকে ১২ হাজার ৮৯২, রাজশাহী থেকে ২৬ হাজার ৫৬৮, কুমিল্লা থেকে ৯ হাজার ৩৬৪, সিলেট থেকে ৪ হাজার ২৪২ এবং দিনাজপুর বোর্ড থেকে ১৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী।

এর আগে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় পরীক্ষার ফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আগের বছর ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ; আর জিপিএ-৫ পেয়েছিলেন মোট ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park