1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 3:47 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

জুভেন্টাসের মৌসুম শুরু করলেনে জয় দিয়ে

  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২০
  • 331 বার পঠিত

স্পোর্টস ডেস্ক : ২০ বছর বয়সী তরুণ দেইয়ান কুলুসেভসকি ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ভর করে সাম্পদোরিয়াকে ঘরের মাঠে রোববার রাতে সেরি আয় নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে তুরিনের ক্লাবটি। দলের হয়ে জালের দেখা পেয়েছেন লিওনার্দো বোনুচ্চিও।জুভদের জার্সিতে অভিষেকটা রাঙাতে একেবারেই দেরি করলেন না কুলুসেভসকি। ম্যাচের ত্রয়োদশ মিনিটে ডি-বক্সে রোনালদো বল হারালে পেয়ে যান তরুণ সুইডিশ এ মিডফিল্ডার, প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের দারুণ শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।

ভাগ্য সহায় থাকলে ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো; রোনালদোর জোরালো শট ক্রসবারে বাধা পায়। ১০ মিনিট পর আবারও হতাশ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। অ্যারন র‌্যামজির শট প্রতিপক্ষের পায়ে প্রতিহত হয়ে বল যায় তার পায়ে, এবারও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে জানলুকা ফ্রাবোত্তার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান সাম্পদোরিয়া গোলরক্ষক। ৫৮তম মিনিটে আবারও ব্যর্থ রোনালদো; আট গজ দূর থেকে তার বাঁ পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

৭৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ইউভেন্তুস। কর্নারে তাদের প্রথম প্রচেষ্টা গোলরক্ষকের বুকে প্রতিহত হওয়ার পর খুব কাছ থেকে জালে বল ঠেলে দেন বোনুচ্চি।

পাঁচ মিনিট পর ভয়চেখ স্ট্যাসনির নৈপুণ্যে জাল অক্ষত থাকে জুভদের। আলবিন একদালের হেড দারুণ ক্ষিপ্রতায় ঠেকান পোলিশ এই গোলরক্ষক।

৮৮তম মিনিটে অবশেষে গোলের দেখা পান রোনালদো। র‌্যামজির পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park