1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 13, 2026, 3:20 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বায়ুদূষণ নিয়ন্ত্রণে এয়ার পিউরিফায়ারের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত

  • প্রকাশিত : Wednesday, January 1, 2025
  • 308 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ সারাদেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে এয়ার পিউরিফায়ারের ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এজন্য জাতীয় রাজস্ব বোর্ড পিউরিফায়ারের উপর বিদ্যমান শুল্ক কমাবে। এ বিষয়ক উদ্যোগ নেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

গতকাল বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের মধ্যে আছে, ঢাকাসহ সারাদেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় নির্ধারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশগুলো কারিগরি পর্যায়ে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়ন করতে হবে।

এছাড়া ইটভাটাকেন্দ্রিক বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনাপূর্বক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park