1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 3:00 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

টরেন্টোয় সড়ক দুর্ঘটনা : কুমার বিশ্বজিৎ এর ছেলে নিবিড় জীবন মৃত্যুর সংগে লড়াই করছে

  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
  • 382 বার পঠিত

মোশাররফ হোসেন: সোমবার রাত সাড়ে ১১টায় টরেন্টোর হাইওয়ে ৪২৭ এর ডানডাস স্ট্রীটের সড়ক প্রাচীর ভেংগে রেমপ থেকে নীচে পড়ে বাংলাদেশের ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। বাথারসট ও হাইওয়ে ৭ এর থরণহিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাড়িটি চালাচ্ছিল বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ এর একমাত্র ছেলে নিবিড় কুমার দে। ২১বছরের নিবিড় গাড়িটি অতিরিক্ত গতিতে চালানোর একপর্যায়ে সড়কের বেষ্টনী প্রাচীর ভেংগে নীচে পড়ে যায়। গাড়িতে আগুন লেগে ঘটনাস্থলে ২জন নিহত হয় বলে অন্টারিও পুলিশ জানিয়েছে। পরবর্তীতে গুরুতর আহত গাড়ির চালক নিবিড়কে সেন্ট মাইকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশের সার্জেন্ট জানিয়েছেন। সে এখন আইসিউতে চিকিৎসাধীন।

এদিকে দুর্ঘটনায় মারা গেছে শাহরিয়ার খান, অ্যানজেলা বাড়ৈ, আরিয়ান দীপ্ত। টরেন্টোয় গ্র্যাজুয়েশন করতে নিবিড় এসেছেন বছর দেড়েক আগে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হবার খবর পেয়ে নিবিড় কুমার দে’র বাবা শিল্পী কুমার বিশ্বজিৎ আজ দুপুরে টরেন্টোয় আসছেন। মন্ট্রিয়াল থেকে শিলপী তপন চৌধূরীও টরেন্টোয় আসবেন বলে গতরাতে জানিয়েছেন।

এ ঘটনায় বিশ্বজিৎ বিমূঢ় হয়ে পড়েছেন। সকল শুভানুধ্যায়ীদের কাছে ছেলের জন্য দোয়া ও প্রার্থনা করার একান্ত অনুরোধ করেছেন ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park