1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 19, 2026, 7:06 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে

  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৪, ২০২১
  • 672 বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষা শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে।

বুধবার বিকালে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষবৃন্দের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। আর ১৭ মে আবাসিক হলগুলো খুলবে।

শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পরদিন মঙ্গলবার সন্ধ্যায় সাত সরকারি কলেজের পরীক্ষা স্থগিত করা হয়।

সঙ্গে সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে আন্দোলনে নামেন। এরপরই আজ শর্তসাপেক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত এলো।

সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। গতকাল এবং আজকের পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park