1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 19, 2026, 3:52 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

তুরস্ককে সামলাতে রাফাল কেনার পরিকল্পনায় গ্রিস

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২০
  • 515 বার পঠিত

তুরস্ক ও গ্রিসের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পূর্ব ভূ-মধ্যসাগরে অশোধিত তেল তোলা নিয়ে চলছে পাল্টাপাল্টি হুমকি। এমন পরিস্থিতিতে গ্রিস অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই দুই ন্যাটো-দেশের ঝগড়া ভবিষ্যতে যুদ্ধে পরিণত হবে কি না, সেই আশঙ্কা বাড়ছে।

পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস ও তুরস্ক দুই দেশই যুদ্ধজাহাজ পাঠিয়েছে। বিমানবাহিনীও প্রস্তুত। এই অবস্থায় গ্রিস সরকারের মুখপাত্র জানিয়েছেন, ‘তুরস্ক প্রায় প্রতিদিন যুদ্ধের হুমকি দিচ্ছে এবং উস্কানিমূলক কথা বলছে। এই অবস্থায় আগামী শনিবার প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি নিয়ে ভাষণ দেবেন। সেখানেই সেনাবাহিনীর হাতে আধুনিক অস্ত্র তুলে দেয়ার কথাও থাকবে।’

মুখপাত্র জানিয়েছেন, ‘বন্ধু দেশগুলোর সঙ্গে এ ব্যাপারে কথা চলছে।’

গ্রিসের সরকারি মুখপাত্র আরো জানান, গত সপ্তাহে তারা বন্ড নিলাম করে ২৫০ কোটি ইউরো তুলেছেন। এই অর্থের একটা অংশ সেনার পিছনে খরচ করা হবে।

গ্রিসের মিডিয়ার খবর, ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ কেনা হতে পারে। আগামী বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

সূত্র : ডয়েচে ভেলে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park