1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 10:42 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

তেঁতুলিয়ায় মাটির নিচে লুকানো মালামাল উদ্ধার, আটক ৪

  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ২৮, ২০২০
  • 589 বার পঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চুরি যাওয়া ফটোস্ট্যাট মেশিন, ল্যাপটপ, কম্পিউটারসহ প্রায় ৩ লাখ টাকার স্টেশনারীজ দ্রব্য মাটির নিচ থেকে উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এসময় অপরাধের সাথে জড়িত থাকা ৪ চোরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- ভুতিপুকুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হাসান আলী (২০), বোগলাহাটি এলাকার শামসুলের ছেলে রিয়াজুল (১৯), ভুতিপুকুর এলাকার মৃত জামাল উদ্দীনের ছেলে আজিজার হক (৩৮) ও সারাপিগছ এলাকার মহির উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন (৩২)। চুরির সংগে জড়িত আরও ১ জন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার আটক ৪ চোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজার থেকে রুম্পা কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড স্টেশনারীজের মালিক জাকির হোসেনের দোকান থেকে ফটোস্ট্যাট মেশিন, ল্যাপটপ, কম্পিউটারসহ প্রায় ৩ লাখ টাকার ষ্টেশনারিজ দ্রব্য চুরি হয়। দোকান মালিক তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করে। এরই সূত্র ধরে পুলিশ মঙ্গলবার রাতে ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর গ্রামের ওয়াহেদ আলীর বাড়ির গোয়াল ঘরের মাটির নিচ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park